সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ মানবাধিকার কমিশন কোতোয়ালী থানা শাখার সভাপতি সম্ভ্রান্ত দোভাষ পরিবারের সন্তান সিডিএর চেয়ারম্যান জহুরুল আলম দোভাষ ডলফিন এর মামা এবং লায়ন্স জেলা গভর্নর আল সাদাত দোভাষ সাগর এর চাচা আবদুল মাবুদ দোভাষ দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার এর সাথে লড়াই করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
সোমবার ( ২৬ জুলাই) সন্ধ্যা সাত টায় স্হানীয় একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার বাদ যোহর ফিরিঙ্গি বাজার জামে মসজিদে মরহুনের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তার বয়স ৬৫ বৎসর। তিনি স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।
তার মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠাতা মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার, কেন্দ্রীয় গভর্ণর সেতারা গাফ্ফার, সিরাজুল ইসলাম কমু, আমিনুল হক বাবু, সিনিয়র ডেপুটি গভর্ণর জাহাঙ্গীর আলম, বৃহত্তর চট্টগ্রাম আন্চলিক শাখার নির্বাহী সভাপতি আল সাদাত দোভাষ সাগর, সাধারন সম্পাদক সাইদুল হাসান খান, ডেপুটি গভর্ণর নবাব হোসেন মুন্না, মহানগর উত্তর এর সাধারন সম্পাদক আসাদুজ্জামান খান, মহানগর দক্ষিণ এর সভাপতি নওশাদ চৌধুরী মিটু, নির্বাহী সভাপতি নোহান্মদ শফিকুল আলম রানা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।








