সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর নির্বাহী সভাপতি মানবতাবাদী শফিউল আলম রানার সভাপতিত্বে আজ সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় গভর্নর ও বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবুর পূর্ব মাদার বাড়ীস্থ কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন আকবরশাহ্ থানা শাখার নেতৃবৃন্দের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আকবরশাহ্ থানা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম সুমন,নির্বাহী সভাপতি মোঃ আব্দুল করিম, সহ -সভাপতি সজীব দাশ, মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল আজিম খসরু, যুগ্ন সম্পাদক মোঃ মেজবাহুল নোমান, মোঃ ইলিয়াস, মোঃ জহির, সাংগঠনিক সম্পদক মোঃ শাহাদাত হোসেন স্বপন, গাজী সোহেল রানা, মোঃ হেলাল সহ প্রমুখ।
সভায় আমিনুল হক বাবু মানবাধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিশেষ ভাবে লিগ্যাল এইড সাব কমিটি গঠনের মাধ্যমে অসহায় এবং নির্যাতিত মানুষকে আইনগত সহযোগিতা বেগবান করার আহ্বান জানান।
সভাপতি তার বক্তব্যে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

