Site icon CPLUSBD.COM

বিএনপির এমপি হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড

বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ এমপিকে ৫ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সোমবার দুপুরে এ রায় দেন।

হারুন অর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব।