সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পাচঁলাইশ থানার মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় আবারও বিএনপির মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণার গাড়ী ও মাইক ভাঙচুর করেছে দূর্বৃত্তরা এমন অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ হামলা চালায়।
এতে প্রচারকর্মী ও সিএনজি চালকসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন-মো. মুজাহিদ ও মো. এনামুল হক।
প্রচার কর্মী মো. এনামুল হক ও মো. মুজাহিদ জানায়, ধানের শীষের প্রচারকালে সন্ধ্যা ৭টার দিকে মুরাপুর মোহাম্মদপুর এলাকা অতিক্রমকালে হঠাৎ ৮/১০ জন সন্ত্রাসী আমাদের সিএনজি টেক্সী দাড় করিয়ে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং চালককে সিএনজি থেকে নামিয়ে সিএনজি ও মাইক ভাঙচুর করেছে। পরে তারা মাইক ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে পাঁচলাইশ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

