বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটকের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে হাইকোর্টের গেট থেকে তাকে আটক করা হয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা।
তিনি বলেন, আমি ও খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই।

