নিউজটি শেয়ার করুন

বিএনপির সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিন আর নেই

সিপ্লাস ডেস্ক: বিএনপি নেতা ও সাবেক ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী টি এম গিয়াসউদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উনি (গিয়াস উদ্দিন) করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু গত এক সপ্তাহ আগে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। এরপর গতকাল রাতে গ্রিন লাইফ হাসপাতালে মারা যান।

শ্যামা ওবায়েদ আরও বলেন, শনিবার বাদ জোহর জানাজা শেষে মোহাম্মদপুরের একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে এটিএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।