সিপ্লাস ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু স্বপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন।
গত বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষায় বুলুসহ তার সহধর্মিণী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকান (সাবিত) পজিটিভ ধরা পড়ে। এরপর রাতে তারা রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি হন।
সেখানে বুলু পরিবার ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ’র অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

