নিউজটি শেয়ার করুন

বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ: কাদের

সিপ্লাস ডেস্ক: বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবারো বোধ হয় জ্বালাও পোড়াওয়ের ষড়যন্ত্র হচ্ছে। বোধ হয় আবারো সেই ধরণের কোনো দুরভিসন্ধি আছে। তাহলে মনে রাখবেন সহিংসতা করে দেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, শেখ হাসিনার উন্নয়ন ব্যাহত করতে চান তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত।

রোববার (২৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে কোনো অর্জন নেই। ফখরুল সাহেব, কোনো খবর রাখেন না, নিউইয়র্ক টাইমস আপনি পড়েননি। জাতি সংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যসহ প্রধানমন্ত্রীর প্রত্যেকটি বক্তব্য প্রশংসিত হয়েছে বিশ্ব নেতাদের কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ভ্যাকসিন বৈষম্য দুর করতে বলেছেন। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে বলেছেন। ফখরুল সাহেব এটা কি আপনি শোনেননি, নিউইয়র্ক টাইমস কি দেখেছেন। বলা হয়েছে দারিদ্র দুর করার কথা বললে বাংলাদেশের দিকে তাকান, শেখ হাসিনার উন্নয়নের দিকে তাকান। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নামিদামি দেশগুলো আমাদের জন্য কিছু করেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা সাহসের সঙ্গে তার বক্তব্যে বলেছেন।

তিনি বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী ভূমিকায় বাংলাদেশ আরো এক ধাপ উচুতে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো উচুতে উঠেছেন। আর আপনারা, বিএনপি আরো এক ধাপ নিচে নেমে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গান, ধ্বংস স্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টি পতাকা উড়ান। তিনি দেশে ফিরেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here