Site icon CPLUSBD.COM

বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ৪২ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলে, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দোয়া মাহফিলে, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফয়েজ আহাম্মদ মানিকের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা ছাত্রদল নেতা রকিবুল ইসলাম সাগরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি বখতিয়ার উদ্দিন,আশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শরীফ উদ্দীন চৌধুরী, উপজেলা যুবদল নেতা জাবেদ চৌধুরী, ওয়াহিদুল আলম পিবলু, ইসমাইল হোসেন, ওয়াহিদুল আলম, উপজেলা যুবদল নেতা আবদুল মন্নান,জসিম, উপজেলা যুবদল নেতা খোরশেদ আলম কাশেল,রাশেদুল আলম,দিদারুল আলম সজিব,দিদারুল ইসলাম চৌধুরী রিটু,শফিউল আলম,মুবিন, ইউনিয়ন যুবদল নেতা নেজাম উদ্দিন, প্রিয়শুক বড়ুয়া,রহিম,মোজাম্মেল,সাদ্দাম, সোহেল, মিন্টু, রুজেল ছাত্রদল নেতা কায়সার,ফরমান,মার্শাল, রাশেল প্রমুখ।