সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার(৩১ জুলাই) তার রাজনৈতিক সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, মীর নাছির ও তার স্ত্রী শারিরীকভাবে অসুস্থ বোধ করায় ২৮ জুলাই তার করোনা টেষ্ট করানো হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়।
এখন তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ বলেও জানান তার রাজনৈতিক সচিব।








