নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতা মীর নাসিরের ১৩ বছর ও মীর হেলালের তিন বছরের সাজা বহাল

মীর নাসির ও ছেলে মীর হেলাল। ফাইল ছবি

দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী ও চট্টগ্রামের  বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছরের কারাদণ্ড ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।