সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চট্টগ্রাম দক্ষিন জেলার আওতাধীন বাঁশখালীতে সাংবাদিকদের আইনী সহায়তা দিতে দু’জন আইনজীবি মনোনীত করা হয়েছে।
শনিবার(৬ জুন) কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দুই আইনজীবিকে মনোনীত করেন।
আইনজীবিরা হলেন বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ অতি: পিপি আ.ন.ম শাহাদত আলম ও এ্যাডভোকেট মনজুর আলম।
বিএমএসএফ’র সদস্য ছাড়াও মামলার শিকার সাংবাদিকদের আইনী সহায়তা দেয়া হবে।
সাংবাদিকদের আইনী সহায়তা দিতে সম্মতি প্রকাশ করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাঁশখালী উপজেলা শাখার কমিটির পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জানান বিএমএসএফ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি উজ্জ্বল বিশ্বাস ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সহ কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।








