নিউজটি শেয়ার করুন

বিকেলে অনলাইন লাইভ ব্রিফিংয়ে আসছেন স্বাস্থ্যমন্ত্রী

প্রথমবারের মতো করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টার পরে এ লাইভ ব্রিফিংটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

প্রোগ্রামে যুক্ত থাকতে হলে হেলথ মিনিস্ট্রি মিডিয়া উইং গ্রুপে অথবা হেলথ মিনিস্টার জাহিদ মালেক পেজে যুক্ত থাকতে হবে। অনলাইন ব্রিফিং শুরু হলে গ্রুপে প্রবেশ করে গণমাধ্যমকর্মীর নাম ও যে মিডিয়াতে কর্মরত রয়েছেন তা লিখে কমেন্ট করলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

এর আগে, দেশে করোনা পরিস্থিতি নিয়ে শুরু থেকেই সংবাদ সম্মেলন করে আসছে আইইডিসিআর। এরমধ্যে একদিন স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে এসেছিলেন করোনা পরিস্থিতি জানাতে। এরপরই করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইইডিসিআর-এর ব্রিফিংয়ে একাধিক দাপ্তরিক লোকজন ও  গণমাধ্যমের সংবাদকর্মীদের উপস্থিতি করোনা পরিস্থিতিতে আদৌ নিরাপদ কিনা- এমন প্রশ্ন উঠতে থাকে। এর পরিপ্রেক্ষিতে রোববারই আজ থেকে অনলাইন লাইভ ব্রিফিংয়ের কথা জানায় আইইডিসিআর।