বিক্ষোভ মিছিল, সমাবেশ আর সড়ক অবরোধে বিক্ষুব্ধ রাউজান। (১৯ জানুয়ারি) রবিবার বিকাল ৪টায় রাউজানের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে উপজেলার মুন্সিরঘাটা চত্বরে কথিত তরিক্বত ভিত্তিক সংগঠন মুনিরীয়া যুবতবলীগ কমিটির উগ্র সমর্থক কর্তৃক আলেম-ওলামা, মুক্তিযোদ্ধাসহ নিরীহ মানুষকে নির্যাতন, হত্যা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বসতঘরে অগ্নি সংযোগের প্রতিবাদে ও মুনিরুল্লাহ সহ তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের মুন্সির ঘাটা হতে জলিল নগর বাস স্ট্যান্ডে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিল শেষে বিক্ষোভকারীরা সড়কের উপর বসে পরে মুনিরুল্লাহ ও তার সংগঠন মুনিরীয়া যুবতবলীগ কমিটি বিরোধী শ্লোগানে কম্পিত করে তুলেন পুরো এলাকা।
একই জলিল নগর মোড় ও মুন্সিরঘাটা মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। টানা তিন ঘন্টা অবরোধের পর প্রশসানের বিশেষ অনুরোধে সন্ধ্যা ৭টার দিকে বিক্ষোভকারীরা তিনটি শর্ত দিয়ে অবরোধ তুলে নেন বলে জানান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ। বিক্ষোভকারীদের শর্তগুলো হল আগামীকাল (সোমবার) বায়োজিদে মুনিরিয়া ঘোষিত সমাবেশ বন্ধ না হলে সকাল ১০টা হতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করা হবে, ভন্ডপীর মুনিরুল্লাহ’র ও তার সহযোগী নানা মামলার ৬০ আসামীকে গ্রেফতার করা না হলে পরিবহন ধর্মঘটসহ নানা কর্মসূচী ঘোষণা করা হবে। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনিক।
বিকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ।
সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল বশির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি(কাউন্সিলর), ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, শ্রমিক নেতা মো. ইউনুস, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা খোরশেদুল আলম, মাওলানা সালামত রেজা কাদেরী, মাওলানা আবু তৈয়ব প্রমুখ।
সমাবেশ হতে বক্তারা প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বলেন, জঙ্গি সন্ত্রাসের গডফাদার ভন্ডপীর মুনিরুল্লাহ ও তার সহযোগিদের আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে রাউজানসহ উত্তর চট্টলা অবরোধ করা হবে। সেই সাথে বায়োজিদের নব্য জঙ্গি আস্তানা ঘেরাও নানা কর্মসূচী গ্রহণ করা হবে। সমাবেশ আরো বলা হয়, ভন্ড মুনিরুল্লাহকে রাউজানে পবিত্র মাটি স্পর্শ করতে দেওয়া হবে না। প্রয়োজনে কারবালা হবে। সমাবেশ হতে আরো বলা হয়, এই ভন্ড ধর্মব্যবসায়ীরা কাগতিয়া মাদ্রাসাকে রাজাকারের আস্তানা হিসেবে ব্যবহার করেছিল। এই রাজাকারদের চার ঘন্টার সম্মুখ যুদ্ধে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা মুছা শহীদ হন। এই রাজাকারের আস্তানায় গড়ে তোলা হবে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ।
এই সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সি. সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. তসলিম উদ্দিন, মো. মুছা আলম চৌধুরী খান, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সুমন দে, দপ্তর সম্পাদক তপন দে, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পিবলু দে, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. আসিফ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা পেশার লোকজন অংশ নেন।








