নিউজটি শেয়ার করুন

বিচারককে তালেবানের নামে হুমকি

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: গত বৃহস্পতিবার জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে হুমকিদাতারা নিজেদের তালেবান বলে পরিচয় দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট আদালতের বিচারক বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেছেন।

বিচারক রুস্তম আলীর কাছে পাঠানো চিঠির খামে প্রেরকের ঠিকানায় ‘মো. আশরাফ আলী, দুর্গাদহ, ভাদসা, সদর, জয়পুরহাট’ লেখা রয়েছে। চিঠিতে হুমকি দিয়ে বলা হয়েছে, আফগানিস্তানের মতো শিগগিরই বাংলাদেশ দখল হবে। বিচার-আচার হবে কোরআন-সুন্নাহ অনুযায়ী। প্রতিটি গ্রামেই বিচার হবে। এ জন্য সরদার নিয়োগ হবে।’ চিঠিতে আরও বলা হয়, আদালতের সবাইকে তালেবান পাগড়ি পরতে হবে। না পরলে আদালতে যেতে দেওয়া হবে না। হামলার শিকার হতে হবে।

এ বিষয়ে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, বাংলাদেশকে তালেবান রাষ্ট্র করার যারা চিন্তাভাবনা করছেন, তারা দিবাস্বপ্ন দেখছেন। যতই চেষ্টা ও ষড়যন্ত্র করুক না কেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ কেউ ধ্বংস করতে পারবে না। বিচারক, আইনজীবী স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন। তালেবান নামধারী গোষ্ঠীর বিচারকের ওপর নিছক একটি হুমকি মাত্র। তবে এদেরকেও খুঁজে বের করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা উচিত বলে মনে করেন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here