নিউজটি শেয়ার করুন

বিচারপতি পদত্যাগ দাবীকারী আইনজীবী লিখিত ব্যাখাসহ আদালতে স্বশরীরে হাজির

আদালত প্রতিনিধি: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে প্রধান বিচারপতির পদত্যাগ দাবিকারী আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

সেই মোতাবেক আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফ আপীল বিভাগের তলব অনুযায়ী স্বশীৱে আদালত হাজিরা দিয়েছেন।

রবিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ মতে তিনি লিখিত ব্যাখ্যা দাখিলী মতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে শুনানির জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফকে ২ সেপ্টেম্বর পর্যন্ত আইন পেশা থেকে বিরত থাকার নিদেশ দেওয়া হয়। রোববার (৮ আগস্ট) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন। আজ আদালত পক্ষে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। ব্যারিস্টার আশরাফের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আওসাফুর রহমান ও আইনজীবী মামুন মাহবুব।

মুলত: এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ দাবি করে ফেসবুকে ‘অবমাননাকর’ মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফুল ইসলাম আশরাফকে গত ১৫ জুলাই তলব করেছিলেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সেই সাথে ঐদিনই ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়ার কারণে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, আপিল বিভাগে হাজির হয়ে সেই ব্যাখ্যা দিতে বলা হয় তাকে। ৮ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে (এক নম্বর বিচার কক্ষে) সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্য দেওয়ার আদেশ আদালত।

সেই সঙ্গে ওইদিন পর্যন্ত তাকে আইন পেশা থেকে বিরত থাকতে বলে সর্বোচ্চ আদালত। আর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আইনজীবী আশরাফের ওই ফেসবুক পোস্ট অপসারণ করে তার সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

ওই দিন (১৫ জুলাই) অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এই আইনজীবী (ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফের ফেসবুক পোস্টটি নজরে আনলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here