সিপ্লাস প্রতিবেদক: বিজয় দিবস উপলক্ষে খুলশীস্থ হাবীব লেনে টান টান উত্তেজনাপূর্ণ এক আন্ত: ব্যাটমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬ ডিসেম্বর) দিবাগত রাতে অনুষ্ঠিত এ প্র্রতিযোগিতায় মোট ৮টি টিম অংশগ্রহন করে।

দুদিনব্যাপী একটানা খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আলী রাসেল ও আহনাফ গওহর টিম।

রানার্স আপ হয় মাজহার সিরাজ ও সিতওয়াত করিম টিম।
ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় মেরাজুল হক।

চ্যাম্পিয়ন দলকে নগদ টাকা ও ট্রফি তুলে দেন ফোর এইচ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর গওহর সিরাজ জামিল, আর রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন সিপ্লাসটিভির এডিটর ইন চীফ আলমগীর অপু।

খেলায় ব্যবস্থাপনা কমিটির প্রধান গওহর সিরাজ জামিল ছাড়াও সমাজসেবক অংকুর চৌধুরী, ফোর এচ গ্রুপের ডিজিএম এ কে এম হেলালুজ্জামান, মো: আকবর ও ফিরোজ।

খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি গওহর সিরাজ জামিল বলেন, খেলাধুলা মানুষের শারিরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে। করোনার এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যুবকদের খেলাধূলায় মাতিয়ে রাখতে হবে। তবে অবশ্যই যেন শারিরিক দুরত্ব, ভা্ইরাস প্রতিরোধক সকল ব্যবস্থা নিশ্চিত করে খেলাধুলা চালিয়ে যেতে হবে।

খেলা শেষে ফটোসেশন ও বাহারী খানাদানার আয়োজন করা হয়।









