নিউজটি শেয়ার করুন

বিজয় দিবস ব্যাডমিন্টন গোল্ডকাপ ২০১৯ সম্পন্ন

বাঁশখালী পৌরসভার অন্তর্গত বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৮ ডিসেম্বর শনিবার রাত ৯ টায় বিজয় দিবস ব্যাডমিন্টন গোল্ডকাপ নেয়াজর পাড়ার আয়োজনে শুরু হয়। এতে দুইটি খেলা অনুষ্টিত হয়।

খেলায় অংশগ্রহণ করে অথৈই গোল্ড ফ্যাশন বনাম শীলকুপ ইযাং স্টার অন্য দিকে তৈয়বিয়া এন্টারপ্রাইজ বনাম আজমীর জুয়েলার্স। দুইটি খেলার মধ্যে অথৈই গোল্ড ফ্যাশন এবং তৈয়বিয়া এন্টারপ্রাইজ জয় লাভ করে সেমিফাইনালে উঠে।

উক্ত খেলা অতিকুর রহমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর ও পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জাফর আহমদ, পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, নিউটন ধর। মোতালেব, আতিকুর রহমান, শোয়াইব, জসীম, আমিন, ইমন,সহ স্থানীয় ব্যাডমিন্টন খেলোয়াড়বৃন্দ।