সিপ্লাস প্রতিবেদক: তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলামকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান দেশের বাইরে যাওয়ায় সৈয়দ নজরুল ইসলামকে এ দায়িত্ব দেওয়া হল।
তিনি ১-৯ সেপ্টেম্বর পর্যন্ত বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বর্তমান করোনাকালীন সংকটময় পরিস্থিতিতে পোশাক শিল্পের রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।








