ফেনী প্রতিনিধি: ফেনীতে বিজিবি অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকসহ ১ জনকে আটক করা হয়েছে।
৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুর দেড়টায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্ত আমজাদ হাট ইউনিয়নের তারাকুচা এলাকায় বিওপি’র কমান্ডার নায়েক মোঃ সামসুদ্দোহার নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ২১৮২/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে ফেনীর ফুলগাজী উপজেলার পশ্চিম তারাকুচা নামক স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় ইয়াবা ৫ পিস, গাঁজা ১০ গ্রাম, হুইস্কি ২ বোতল এবং ১টি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত আসামী মোঃ আজমির হোসেন (২৫), পিতা আবু তাহের গ্রাম-পশ্চিম দেবপুর থানা ছাগলনাইয়া, জেলা-ফেনী।
এছাড়াও পলাতক আসামী রয়েছে ২ জন। তারা হলেন মোঃ ছোটন মিয়া (৩৫), পিতা- রফিকুল ইসলাম, গ্রাম-পশ্চিম দেবপুর, মোঃ মিরু মিয়া (২৫), পিতা- মিয়া হোসেন, গ্রাম-উত্তর তারাকুচা।
আটককৃত মাদক ও মালামালের সিজার মূল্য- ১ লক্ষ ৩৪ হাজার ৫৩৫ টাকা)।
আটককৃত আসামী আজমিরকে ফুলগাজী মডেল থানায় পাঠানো হয়েছে।
যার মামলা নং-০২/১০২, তারিখ-০৩/০৯/২০২১।
আসামী আজমিরের বিরুদ্ধে পূর্বেও ফুলগাজী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।








