নাইক্ষ্যংছড়ি প্রতিনিধ: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪ হাজার ৮শ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার মো: ইয়াছিন, ইউনুছ এবং আব্দুর রহমান কে আটক করতে সক্ষম হন।
বিজিবি’র সূত্রে জানা যায় গতকাল (৯ জুলাই ) সন্ধ্যায় কম্বনিয়া এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজর ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়ছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আটক ৩ জনের নাম ও পরিচয় জানা যায়নি।








