নিউজটি শেয়ার করুন

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ২৬ তম ব্যাচের বিদায় ও ৩৪ তম ব্যাচের বরণ অনুষ্ঠান ২২ফেব্রুয়ারি (শনিবার) সকালে বিজিসি বিদ্যানগরে বঙ্গবন্ধু স্বাধীনতা চত্বরে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর নুরুল আবসার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সদস্য মিস আফরিন আহমেদ হাসনাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, ট্রেজারার প্রফেসর আ.ন.ম ইউসুফ চৈধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, দক্ষ নাগরিক ও দক্ষ কম্পিউটার বিজ্ঞানী তৈরী করতে চাই মানসম্মত শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদন্ড হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরী করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। “দেশের ১৫-৩৫ বছর বয়সী ৮ কোটি যুবকেরা মানবসম্পদ। কপি করা নয়, উদ্ভাবন করতে হয়ে। মানসম্মত শিক্ষার ঘাটতি রয়ে গেছে, দক্ষতার ঘাটতি রয়ে গেছে। দেশকে উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে বিশ্ববিদ্যালয়গুলিকে অগ্রণী ভূমিকা রাখবে। একগ্রতা না থাকলে সাফল্য অর্জণ সম্ভব নয়। দিবাস্বপ্ন দেখলে হবেনা, স্বপ্ন বাস্তবায়নে কাজও করতে হবে।” পরে বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ফ্লাসমুভ উপভোগ করেন অতিথিবৃন্দ।