নিউজটি শেয়ার করুন

বিজয় দিবসের কুচকাওয়াজে বোরাকা পরা মাদ্রাসাছাত্রীরাও

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।

মির্জাপুর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশনায় মনোজ্ঞ কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়।

মির্জাপুরে এই প্রথম আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার নারী শিক্ষার্থীরা বোরকা পরে কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

দুপুর ১২টায় একই মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। পরে তাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।