সিপ্লাস প্রতিবেদক: বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন হাটহাজারী অনলাইন প্রেসক্লাব।
বুধবার ( ১৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার সময় হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: আতাউর রহমান মিয়া, সহ-সভাপতি মো: একরামুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মো: মহিন উদ্দীন,অর্থ সম্পাদক মো: নকিব হোসাইন চৌধুরী, সদস্য মো: আব্দুল আউয়াল রোকন,আহমেদ আরমান এবং মো: তৈয়ব প্রমুখ।

