বোয়ালখালী প্রতিনিধি: বিতর্কের মুখে অবশেষে বোয়ালখালী কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন স্থগিত করা হলো।
মঙ্গলবার (১৬সেপ্টেম্বর ) বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও যুব উন্নয়ন অফিসার মোঃ মামুন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্বাচন স্হগিত করা হয়।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নির্বাচনের ভোটগ্রহণ। ব্যক্তি বিশেষকে বিজয়ী করার লক্ষে ঘোষিত এ তফসিলে অনিয়ম ও গোপন করা হয়েছে বলে অভিযোগ তুলে পুনঃ তফসীল ঘোষনার দাবি জানালে নির্বাচন পরিচালনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
জানাযায়- মেয়াদপূর্তি হওয়ায় গত ২৬ আগস্ট বোয়ালখালী উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির ব্যবস্হাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষনা করে এতদ সংক্রান্ত নির্বাচন পরিচালনা কমিটি। কিন্তু ব্যক্তি বিশেষকে বিজয়ী করার লক্ষে ঘোষিত এ তফসিলে অনিয়ম ও গোপন করা হয়েছে বলে অভিযোগ তুলে বেশ কিছু সদস্য।এক পর্যায়ে এ তফসিল বাতিলের দাবীতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন তারা। তাতে ও কোন কাজ না হওয়ায় অবশেষে গতকাল বুধবার পশ্চিম সারোয়াতলী আল হক কৃষি সমবায় সমিতির সভাপতি সওকত ওসমান বাদী হয়ে সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তরকে বিবাদী করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রীট পিটিশন দাখিল করে। তবে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ মামুন তার বিজ্ঞপ্তিতে এসব কিছুই উল্লেখ না করে অনিবার্য কারনবশত এ নির্বাচন স্হগিত করেছেন বলে জানান।
এ নিয়ে তার মুটোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করে তাকে পাওয়া না গেলে ও কমিটির সদস্য উপজেলা সমবায় অফিসার মোঃ রাসেল নির্বাচন স্হগিতের কথা স্বীকার করে বলেন এক সদস্য কর্তৃক হাইকোর্টে রীট দাখিলের পরিপ্রেক্ষিতে এ নির্বাচন স্হগিত করা হয়েছে।








