সিপ্লাস ডেস্ক: বিদায়ী অনুষ্ঠানে হাজির হয়েই কান্না শুরু করেছেন মেসি! চোখের পানি মুছতে সাহায্য লাগল স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জের। কথা বলা শুরুর পর মেসি বললেন, ‘এটা আমার ঘর, এখানে আবার ফিরব’।
রোববার বার্সেলোনার নু ক্যাম্পে মেসির এই বিদায়ী সংবাদ সম্মেলন ঘিরে তৈরি হয়ে আবেগঘন এক পরিবেশ। ২১ বছরের একটা অধ্যায় শেষ হলো এবার।
সংবাদ সম্মেলনে ফেরার ব্যাপারে মেসি বলেন, ‘আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কয়েক বছর পর এখানে ফিরে আসব। এটা আমার বাড়ি। আমার ঘর। আমি বার্সেলোনায় থাকতে চেয়েছি। এটাই আমার পরিকল্পনা ছিল এবং আজ আমি বিদায় বলতে চাই যেখানে পুরো জীবনটা কাটিয়েছি।’
২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেসিকে ছাড়ার ঘোষণা দেয় বার্সেলোনা। নতুন চুক্তির জন্য প্রস্তুত ছিল দুই পক্ষই। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অবকাঠামোগত বাধ্যবাধকতা। পরে সংবাদ সম্মেলনে এসে সেটি ব্যাখ্যা করেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।








