নিউজটি শেয়ার করুন

বিদেশিদের পর্যটকদের জন্য ক্যাসিনো ও নাইট ক্লাবের সুবিধা থাকবে

পর্যটন সচিব মো. মহিবুল হক বলেছেন, বাংলাদেশের পর্যটনের বিকাশের জন্য ক্যাসিনো প্রয়োজন আছে। সে কারণে বিদেশি পর্যটকদের জন্য বিশেষ পর্যটন এলাকাগুলোতে (এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন) ক্যাসিনো ও নাইট ক্লাবের সুবিধা থাকবে।

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মহিবুল হক বলেন, মালয়েশিয়ায় কিন্তু ক্যাসিনো আছে, সেখানে পাসপোর্ট দিয়ে ঢুকতে হয়। বিদেশিদের জন্য এ রকম সুযোগ-সুবিধা দেশে দেওয়া যাচ্ছে না। সরকার এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করবে, সেখানে বিদেশিদের জন্য এসব সুযোগ-সুবিধা থাকবে।

পর্যটনসচিব বলেন, এখন যে ক্যাসিনোবিরোধী অভিযান চলছে, সেটি ঠিক আছে। এ ক্যাসিনোগুলো অবৈধভাবে চলছিল। পর্যটনের উন্নয়নের জন্য বিদেশিরা পাসপোর্ট ব্যবহার করে ক্যাসিনো, নাইট ক্লাবে প্রবেশ করতে পারে, এমন সুযোগ থাকলে পর্যটনের বিকাশ ঘটবে বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় ও পর্যটন করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।