কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশি এক পর্যটককে বিরক্তকারী বখাটেদের একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাকে টেকনাফের হ্নীলা স্টেশন এলাকা থেকে আটক করা হয়। টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত দত্ত অভিযানে নেতৃত্ব দেন।
টেকনাফ থানা পুলিশ জানায়, অভিযুক্তের নাম মো. সালমান (১৮)। সে টেকনাফের হ্নীলা নাটমুড়া পাড়ার আবদুল খালেকের ছেলে। সালমান হ্নীলার এমএনসি কলেজের শিক্ষার্থী।
তাকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে। বিদেশি পর্যটককে হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সম্প্রতি জাহাজে বিদেশি সেই পর্যটককে হেনস্তা করার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এতে দেখা যায় সালমানসহ কয়েকজন বখাটে সেই পর্যটককে নানাভাবে হেনস্থা-হয়রানি করছিল।
বিষয়টি পুলিশের নজরে এলে সালমানকে চিহ্নিত করা হয়। শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।

