আদালত প্রতিবেদক: চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি করার অপরাধে মোঃ শাহীন (২৫), ও মোঃ সুমন (৩৫) নামে দুই যুবককে কারাগারে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আদালত সুত্রে জানা যায়, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ আগস্ট র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ৱ্যাব।
এসময় তাদের হেফাজত থেকে ১ টি বিদেশী পিস্তল এবং ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে। আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালত আনা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করা হয় ।








