সিপ্লাস প্রতিবেদক: ফেনী জেলার ফুলগাজী থানাধীন দৌলতপুর এলাকা থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলিসহ জহিরুল আলম রাজু (২৭) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
সোমবার রাত সাড়ে সাতটার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত জহিরুল আলম রাজু (২৭), পিতা- মৃত আজম চৌধুরী, সাং-বন্দুয়া দৌলতপুর, থানা-ফুলগাজী, জেলা- ফেনী।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফুলগাজী থানাধীন দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলিসহ জহিরুল আলম রাজু (২৭), পিতা- মৃত আজম চৌধুরী, সাং-বন্দুয়া দৌলতপুর, থানা-ফুলগাজী, জেলা- ফেনী নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।








