নিউজটি শেয়ার করুন

বিদেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৭৮ বাংলাদেশির মৃত্যু

সিপ্লাস ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭৮ বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত শুক্রবার পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৬ বাংলাদেশির মৃত্যু হয়। বিদেশে বাংলাদেশি মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১২৮ বাংলাদেশি।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৬৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১৫ জন, ইতালিতে ৮, কানাডায় ৭, স্পেনে ৫, কাতারে ৪, কুয়েতে ৩, সুইডেনে ২, লিবিয়ায় ১, ফ্রান্সে ১, পর্তুগালে ১, গাম্বিয়ায় ১, দক্ষিণ আফ্রিকায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।