নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

চট্টগ্রাম নগরীর অক্সিজেন বালুছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাকিব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে স্থানীয় আক্তার ওয়ার্ল্ড ফ্যাশন নামে একটি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, ওই দোকানে ইলেকট্রিশিয়ানের কাজ করছিলেন সাকিব। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

সাকিব নগরের চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকার মো. আবুল কাশেমের ছেলে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।