নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাইমুন (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে দুই নম্বর গেট মসজিদ গলি এলাকায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাইমুন ময়মনসিংয়ের গৌরীপুর এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, মুর্মূষু অবস্থায় চমেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।