নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎস্পৃষ্টে সৌদি আরবে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌদি আরবে রাঙ্গুনিয়া প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মনছুর (২৬) ।বুধবার (১৩ মে) স্থানীয় সময় ইফতারের পূর্ব মুহুর্তে সৌদি আরবের আবহা প্রদেশের মাহাইল এলাকায় এই ঘটনা ঘটে।

জানাযায়,নিহত মনছুর উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মোগলের হাট জান মোহাম্মদ পাড়া এলাকার রেজাউল করিম রেজার ছেলে। গত তিন বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি একটি ওয়ার্কশপের দোকানে কর্মরত ছিলেন। সৌদি আরব থেকে তার বন্ধু মো. নোমান জানায়, লকডাউনের কারণে বিকাল ৫টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরেছিল।

গিয়ে দেখেন তার কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসিটি (এয়ারকন্ডিশনার) যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে আছে। তিনি এটা মেরামতের চেষ্টা করছিলেন। দুর্ভাগ্যবশত এটি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সৌদি পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতে তার লাশ দেশে আনা যাবে নাকি সেখানে দাফন করা হবে তা এখনও বলা যাচ্ছে না। এদিকে একমাত্র উপার্জনক্ষম সন্তানের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে নিহত মনছুরের পরিবার সহ পুরো এলাকাজুড়ে।

রাঙ্গুনিয়ায় তার প্রতিবেশী বন্ধু মো. মঞ্জুর আলম জানায়, ছেলে শোকে বার বার মূর্ছা যাচ্ছে তার পিতামাতা সহ স্বজনরা। দেশে তার মা-বাবা ছাড়াও ১ ভাই ও বোন রয়েছে। বাবা কৃষি কাজ করেন এবং ভাইবোন এখনও ছোট। ছবির ক্যাপশনঃ নিহত মো. মনছুর