সিপ্লাস প্রতিবেদক: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮৪টি মামলা ও ৫২ হাজার ৭৯০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(২৪ জুলাই) জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিং মলে অভিযান চালিয়ে অর্থদণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার বিস্তার রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।








