নিউজটি শেয়ার করুন

বিধিনিষেধ না মানায় চট্টগ্রাম নগরীতে ১৫৪ মামলায় ৭৩ হাজার টাকা জরিমানা

বিধিনিষেধ না মানায় চট্টগ্রাম নগরীতে ১৫৪ মামলায় ৭৩ হাজার টাকা জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামে লকডাউনের বিধি নিষেধ না মানায় ১৫৪টি মামলায় ৭৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যামাণ আদালত।

সোমবার( ২ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৮ জন, বিআরটিএর ২জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ জনসহ ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় করোনার স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, লকডাউনের বিধিনিষেধ মানাতে নগরীতে নিয়মিত অভিযান চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here