সিপ্লাস প্রতিবেদক: লকডাউনের বিধিনিষেধ না মা মানায় বন্দর নগীর চট্টগ্রামে ২০৮টি মামলায় ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(৩১ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৮ জন, বিআরটিএর ২জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ জনসহ ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় করোনার স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, লকডাউনের বিধিনিষেধ মানাতে নগরীতে নিয়মিত অভিযান চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।








