সিপ্লাস প্রতিবেদক: মো. জহুরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্ধিতায় বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বোয়ালখালী পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র প্রার্থী মো. জহুরুল ইসলামের নামে বিধি মোতাবেক গেজেট প্রকাশের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। একই সঙ্গে অন্যান্য কাউন্সিলর পদে নির্বাচনে আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকায় আগামী ২০ সেপ্টেম্বর কাউন্সিলর পদে নির্বাচন কোনো জটিলতা নেই।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্বাচনের রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।
বোয়ালখালী উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নুরুল ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছি। মেয়রপ্রার্থী শুধু একজন হওয়ায় জহুরুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মেয়র পদ ছাড়া অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরো পড়তে পারেন:
- ২০২৩ সাল থেকে জেএসসি ও পিইসি পরীক্ষা থাকবে না- শিক্ষামন্ত্রী
- আমিরাতের ভিজিট ভিসা চালু, অনেকের মনে এখন দুবাই ওয়ালা হওয়ার স্বপ্ন
- প্রধানমন্ত্রীর কাছে গেলেন সাকিব আল হাসান
- “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সাজাতে হবে দেশীয় শিক্ষার রূপরেখা”
- সোমবার থেকে খুলেছে চট্টগ্রামের মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট
- চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু ৬ জনের








