Site icon CPLUSBD.COM

বিনাপ্রতিদ্বন্ধিতায় বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন জহুরুল ইসলাম

বিনাপ্রতিদ্বন্ধিতায় বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন জহুরুল ইসলাম

সিপ্লাস প্রতিবেদক: মো. জহুরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্ধিতায় বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্বাচনের রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।
বোয়ালখালী উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নুরুল ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছি। মেয়রপ্রার্থী শুধু একজন হওয়ায় জহুরুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মেয়র পদ ছাড়া অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরো পড়তে পারেন: