বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের বাংলাদেশ বনাম স্বাগতিক ওমানের মধ্যকার ম্যাচটি বিনামূল্যে সরাসরি গ্যালারিতে বসে দেখতে পাবেন দর্শকরা।
ওমান ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর মাস্কাটস্থ বওশার সোলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে চলতি মাসের ১৪ তারিখ সন্ধ্যা সাতটায় মাচটি অনুষ্টিত হবে।
ম্যাচটিতে অংশ নিতে ইতিপূর্বে বাংলাদেশের জাতীয় ফুটবল দল ওমানে এসে পোঁছেছে। তারা আজ (বৃহস্পতিবার) বিকাল চারটায় ওয়াদি কবির মাস্কাট ক্লাবের মাঠে ক্লাবটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। খেলাটিও বিনা টিকেটে দেখতে পারবেন দর্শকরা।
ওমানে কর্মরত বিপুল পরিমান বাংলাদেশীদের আগ্রহকে প্রাধান্য দিয়ে বিনা টিকেটে ম্যাচটি উপভোগ করার সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নেয় ওমানের ফুটবল এসোসিয়েশন, এমনটি জানালেন চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি।
বেশ ক’দিন ধরে টিকেট প্রাপ্তির ব্যাপারে মুখিয়ে থাকা স্বদেশি লাল-সবুজের জার্সিদারীদের খেলা দেখতে মরিয়া দর্শকগুলো বিনামূল্যে খেলা দেখার খবরে বেশ উৎফুল্ল।
হামেরিয়া ফুটবল একাদশেরিআবদুল মন্নান বলেন,’ টিকেট প্রাপ্তি নিয়ে ধোঁয়াশায় ছিলাম। হাজার হাজার প্রবাসীরা খেলাটি দেখতে চান। বিনামূল্যে প্রবেশ সুবিধা থাকায় এখন দলে দলে সবাই যোগ দেবে।
টিকেট বিড়ম্বনা থেকে মুক্ত হওয়ায় খুশি মিসফার ইউনুস খান রুবেল। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘মাঠে লাল-সবুজের জার্সিদারীরা খেলবে, অার গ্যালারিজুড়ে থাকবে বাংলাদেশ, বাংলাদেশ বলে চিৎকার করার মতো হাজার হাজার দর্শক। ‘
ওমানে অবস্থানরত ক্রিড়ামোদীদের সংগঠন ‘বাংলা টাইগার্স’ এর মেম্বার রুবেল খান জানালেন,ম্যাচটি ঘিরে ওমান প্রবাসীদের মাঝে উৎসবের রব উঠেছে। ম্যাচটি উপভোগ্য করে তুলতে আমরা নানা প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। নিজে নয়, পরিবার পরিজন নিয়ে মাঠে এসে খেলা দেখার প্রস্তুতি নিয়েছেন বলে জানালেন মাসকেট হিলে বসবাসরত নুরুল আবছার।
উল্লেখ্য, সোলতান কাবুন স্পোর্টস কমপ্লেক্সটি ওমানের প্রধান স্টেডিয়াম। যেখানে ৩৪ হাজার দর্শক ধারণ ক্ষমতা রয়েছে।

