Site icon CPLUSBD.COM

বিপুল পরিমাণ অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বরের) ভোর চারটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

ডিসি দক্ষিণ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গ্রেফতার ১১ ডাকাত হলেন- মো. সালাউদ্দিন (২৪), মো. রাজু (১৯), ইসরাফিল হোসেন আলম (২২), মো. আকবর হোসেন (২২), মো. সেলিম (২৮), মো. টিটু (২৫), মো. ইয়াসিন (২৩), মো. ফজর আলী (৩৫), সুমন (২৫), রহিম প্রকাশ হৃদয় (২২) ও মো. পলাশ হোসেন (২৫)।

তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি দেশীয় এলজি, ২ টি কার্তুজ, ২ টি কালো রংয়ের টিপ ছোরা, একটি লোহার তৈরি ছেনি, ৩ টি কাঠের বাটযুক্ত কিরিচ, একটি সাদা রংয়ের পিকআপ, একটি সিলভার রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়।

এস এম মেহেদী হাসান জানান, তারা দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তারা বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ের স্টেশনে যাত্রীদের টার্গেট করে ডাকাতি ও ছিনতাই করত। যাত্রীদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করে চাঁদাও আদায় করত।

এছাড়াও সুযোগ বুঝে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে মালামাল লুট করত।

সংবাদ সম্মেলনে পুলিশের অন্যান্য কর্মকর্তারাসহ কোতোয়ালী থানার ওসি মো. মহসীন উপস্থিত ছিলেন।