নিউজটি শেয়ার করুন

বিপ্লবীদের স্মৃতি রক্ষার জন্য রেলমন্ত্রীর প্রতি আহ্বান জানালেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

বিপ্লবীদের স্মৃতি রক্ষার জন্য রেলমন্ত্রীর প্রতি আহ্বান জানালেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

সিপ্লাস প্রতিবেদক: বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সহ বিপ্লবীদের স্মৃতি রক্ষার জন্য রেলমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার(২৪ সেপ্টেম্বর) সকালে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে প্রীতিলতার আবক্ষ মুর্তিতে ফুল দিয়ে সম্মান জানানোর পর শিক্ষা উপমন্ত্রী এক আহ্বান জানান।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ঔপনিবেশিক শাসনের অবসানের জন্য মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারসহ চট্টগ্রামের যে বিপ্লবীরা আত্মাহুতি দিয়েছেন তাদের কথা বিশ্ব মানব ইতিহাসে লেখা থাকবে। উনাদের কথা জাতির পিতা বঙ্গবন্ধু উনার আত্মজীবনীতে, কারাগারের রোজনামচায় লিখেছেন। জাতির পিতা সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছেন। আন্দোলন এবং সংগ্রামের শক্তি পেয়েছেন। তিনি সেটা লিখেছেন। আমাদের নেতাকর্মীদের বলব এই স্মৃতি অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। আগামীতে অপ রাজনৈতিক শক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রীতিলতা ও মাস্টারদার স্মৃতি এবং তাদের সাথে যারা চট্টগ্রাম যুব বিদ্রোহে যারা অংশ নিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব। তাদের সম্পর্কে জানব। আগামীতে চট্টগ্রামকে ঘিরে কেউ যদি কোনো অপরাজনীতি করে সেটার বিরুদ্ধে জবাব দিতে আমরা তাদের জীবন থেকে শিক্ষা নিব।

বিপ্লবীদের স্মৃতি রক্ষার জন্য রেলমন্ত্রীর প্রতি আহ্বান জানালেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বলব, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এই বিপ্লবীদের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে এসেছেন। তাঁদের স্মৃতি সংরক্ষণের কাজ সর্বপ্রথম আমাদের দল থেকে করা হয়েছিল। আমাদের সেসময়ের নেতৃবৃন্দ অধ্যাপক পুলিন দে, আতাউর রহমান খান কায়সার, এম এ মান্নান তারা জে এম সেন হলে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। তখন এত নেতাকর্মী সেখানে অংশগ্রহণের সুযোগ হত না। কিন্তু আমাদের নেতৃবৃন্দ এই বিপ্লবীদের স্মৃতির প্রতি সবসময় শ্রদ্ধা নিবেদন করতেন। রেলওয়ে শ্রমিক লীগের প্রতি আবেদন, আপনারা এখানে তাদের স্মৃতি সংরক্ষণের জন্য। রেলওয়ে অনেক জায়গা জমি লিজ দিয়ে দেয়। ব্যবসায়িক স্বার্থে অনেক জায়গা জমি লিজ দেয়া হচ্ছে। কিন্তু ইতিহাস সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। এদের স্মৃতি রক্ষার্থে কোনো প্রতিষ্ঠান যাতে করা হয়। রেলমন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে দাবি জানাব, ইতিহাস রক্ষায় তাদের জায়গায় কাজ যেন হয়। তাহলে আমরা চট্টগ্রামবাসী গর্বিত হব। সবাই সাদরে গ্রহণ করব। এখানে সংরক্ষণের কাজটা প্রাথমিকভাবে হয়েছে। স্থায়ীভাবে করার জন্য আপনারা দাবি তুলবেন। ইউরোপিয়ান ক্লাব সংরক্ষণের স্থায়ী ব্যবস্থা এবং লাইব্রেরি যাতে করে হয়। আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে চেষ্টা করব।

বিপ্লবীদের স্মৃতি রক্ষার জন্য রেলমন্ত্রীর প্রতি আহ্বান জানালেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

এসময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি লোকমান হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, বীরকন্যা স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক মহিম উদ্দিন ও সদস্য সচিব লিটন চৌধুরী রিংকু, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, যুগ্ম সম্পাদক সুজন বর্মন, সাংবাদিক মিঠুন চৌধুরী হাজী মোহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের মায়মুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ, এম ইউ সোহেল, বশির উল্লাহ লিটন, মীর মুহাম্মদ রবি, তৌহিদুল হক কায়সার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের মাহমুদুল করিম, আব্দুল্লাহ আল সাইমুন, মোহাম্মদ হোসাইন চৌধুরী প্রমুখ। প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রেলওয়ে শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহসীন কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদ এবং বীরকন্য স্মৃতি সংরক্ষণ কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here