Site icon CPLUSBD.COM

বিবিরহাটে লেগুনার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিপ্লাস ডেস্ক: নগরীর বিবিরহাট কাঁচাবাজার এলাকায় লেগুনার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জহিরুল ইসলাম রনি(২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার দায়িত্বরত এসআই দীপক দেওয়ান বলেন, লেগুনার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জহিরুল ইসলাম রনি নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রনি মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজ করতেন।
লেগুনা চালককে আটক করা হয়েছে।