সিপ্লাস প্রতিবেদক: নগরীর বিবির হাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার ও বিপুল পরিমান নিম্নমানের মাস্ক উদ্ধার করেছে র্যাব। এসময় নকল হ্যান্ড স্যানিটাইজার ও নকল মাস্ক বিক্রির অপরাধে একজনকে আটক করা হয়।
আটককৃতের নাম আমজাদ হোসেন (৩৪)
রোববার ২১জুন রাত ৯টার দিকে সুুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে নকল স্যানিটাইজার ও মাস্কসহ তাকে আটক করা হয় বলে র্যাব সূত্র জানায়।

র্যাব ১১সূত্র জানায়, বর্তমান করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরীর অসাধু ব্যক্তি নকল হ্যান্ড স্যানেটাইজার ও অনুমোদনহীন মাস্ক অধিক মূল্যে বিক্রয় করছে। বিষয়টি র্যাব-৭ এর নজরে গোয়েন্দা নজরদারীর একপর্যায়ে নকল হ্যান্ড স্যানিটাইজার ও নি¤œমানের মাস্ক অধিক মূল্যে বিক্রয়ের সত্যতা পাওয়া যায়।
সেই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ২১ জুন রাত্র আনুমানিক ৯টার সময় নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন বিবিরহাট মেইন রোডস্থ নাহার হার্ডওয়্যার এন্ড ইলেক্ট্রিক নামীয় দোকানের সামনে র্যাব-৭ অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে মোঃ আমজাদ হোসেকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার অস্থায়ী দোকান তল্লাশি করে দোকানে সাজানো প্লাস্টিকের জ্যারিকেন ও প্লাস্টিকের বোতলে ৩৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান অনুমোদনহীন নি¤œমানের এন৯৫নন মেডিক্যাল মাস্ক উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের সিনিয়র মিডিয়া অফিসার মোঃ মাহমুদুল হাসান সংবাদ মাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন।








