নিউজটি শেয়ার করুন

বিবির হাট এলাকায় বিদ্যুস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বিবিরহাট নাজির পাড়া দাম্মা পুকুর পাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মো. ফাহিম (২৭)।

সোমবার (৭ জুন) বিকেলে জাহাঙ্গীর সর্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মো. ফাহিম একই এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বিকেলে বাড়ির পানির পাম্প চালু করতে গিয়ে মো. ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।