বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে আজ মঙ্গলবার সকালে ফের আন্দোলনে নামবেন শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যায় বুয়েটের একাধিক শিক্ষার্থী এই তথ্য নিশ্চিত করেছেন।।
তারা জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে তারা দুই দিনের জন্য আন্দোলন শিথিল করা হয়েছিল। নিরাপদ বুয়েট ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ১০ দফার আন্দোলন করছেন। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সে অনুযায়ী মঙ্গলবার থেকে আবারও আন্দোলন শুরু করবেন তারা।
মঙ্গলবার সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে বলেও বুয়েট শিক্ষার্থীর জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ-ভারত চুক্তির বিষয়ে স্ট্যাটাস দেয়ার জের ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীদের কয়েকজন নেতা তাকে শিবিরকর্মী আখ্যা দিয়ে তাকে ছয় ঘণ্টা ধরে বেদম মারধর করে। এর ফলে তিনি মারা যান। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০ দফা দাবি উত্থাপন করেন।

