সিপ্লাস ডেস্ক: বিশ্বের বিভিন্ন অংশে বিভ্রাটের কবলে পড়েছে জিমেইল, ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবা।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎই ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, হ্যাংআউট, গুগল মিট, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ডকসের মত সেবাগুলোয় ঢুকতে পারছিলেন না গ্রাহকরা।
প্রতিষ্ঠানের অন্যান্য সেবা ব্যবহার করা না গেলেও সার্চ ইঞ্জিন ঠিকঠাক মতোই কাজ করছিল।
ওয়েবসাইট ট্র্যাকিং সাইট ডাউন ডিটেক্টরে গিয়ে দেখা গেছে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভ্রাটের কবলে পড়ছে গুগল সেবাগুলো।
ইউটিউব
বিভ্রাটের কারণে ভোগান্তির বিষয়গুলো সামাজিক মাধ্যমে তুলে এনেছেন অনেক গ্রাহক।
ঠিক কী কারণে এই গোলযোগ হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানায়নি গুগল। ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভে ভিজিট করার সময় শুধু ‘এরর’ মেসেজ দেখাচ্ছিলো প্রতিষ্ঠানটি।
সন্ধ্যা ছয়টা ২৫ নাগাদ বিভ্রাটের শিকার অনেকগুলো সেবা ফের স্বাভাবিক হতে শুরু করে। তবে কিছু সেবা তখনও পুরোপুরি ঠিক হয়নি।
এর আগে গত ২০ অগাস্ট বেশ লম্বা সময়ের জন্য বিভ্রাটের কবলে পড়েছিল জিমেইল। করোনাভাইরাস মহামারীর এই সময়ে পুরো বিশ্বে অনেক মানুষকে বাসা থেকে কাজ করতে হচ্ছে। ফলে জিমেইলের বিভ্রাট তাদের ভোগাচ্ছে বেশি।
যেসব এলাকায় বিভ্রাটে পড়েছে গুগল সেবা, ডাউন ডিটেক্টের ম্যাপ

