Site icon CPLUSBD.COM

বিমানবন্দরের ৩ পরিচ্ছন্নতাকর্মী সোনাসহ আটক

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২০ গ্রাম সোনাসহ বিমানবন্দরের ৩ পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে তাদের আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।