নিউজটি শেয়ার করুন

বিমানবন্দরে পিসিআর ল্যাব বসাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিমানবন্দরে পিসিআর ল্যাব বসাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিপ্লাস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশগামী যাত্রীদের জন‍্য দেশের বিমানবন্দরগুলোতে পিসিআর টেস্টের জন্য ল‍্যাব বসানোর নির্দেশ দিয়েছেন। মন্ত্রিপরিষদের বৈঠকে সোমবার (৬ সেপ্টেম্বর) এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের ফলে আগামী দুই তিনদিনের মধ‍্যে পিসিআর টেস্ট মেশিন বসে যাবে।

বিমানবন্দরে পিসিআর ল‍্যাব না থাকায় প্রবাসী শ্রমিকরা বিদেশ যেতে পারছিলেন না। এখন ল‍্যাব স্থাপনের উদ‍্যোগ নেওয়ায় করোনা টেস্ট রিপোর্ট পাওয়া যাবে চার থেকে ছয় ঘণ্টার মধ‍্যে।

রবিবার সংসদে বিষয়টি বিবেচনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি তোলেন সাংসদরা।

সরকার দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশ থেকে অনেক বিদেশেই যাচ্ছে, যাদেরকে করোনা পরীক্ষা করতে হয়। যাতে কিছু ভোগান্তি হচ্ছে। করোনার পরীক্ষার রিপোর্ট ৬ ঘণ্টার মধ্যে না পেলে বিমান কর্তৃপক্ষ বা অন্যান্য বিদেশি বিমান কর্তৃপক্ষ তা গ্রহণ করছে না। এতে বিদেশ যাত্রীরা যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন।

এছাড়া গত রবিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত করোনা পরীক্ষার জন্য র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানায় প্রবাসীরা।

এসময় আটকে পড়া প্রবাসীরা বলেন, সরকারিভাবে এ ল্যাব দ্রুত স্থাপন করা না হলে হাজার হাজার প্রবাসী পরিবারকে পথে বসতে হবে। এতে দেশের রেমিট্যান্সের পরিমাণ কমে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here