রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে সাবেক একজন সেনা কর্মকর্তাসহ বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
রিজভী জানান, বিএনপি ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে পুলিশ আটক করেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তিনি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে খালেদার জিয়ার নিরাপত্তা টিম সিএসএফ (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স)-এর কর্মকর্তা ইসহাক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পল্লবী থানায় সোপর্দ করে র্যাব-৪। র্যাবের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে একই মামলায় রাতে মেজর হাফিজকেও গ্রেফতার দেখানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বিএনপি বিএনপি ভাইস চেয়ারম্যান হাফিজ ও ইসহাক পরস্পরের যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মিথ্যে তথ্য প্রচারের অভিযোগ এনে ওই মামলাটি দায়ের করেছে র্যাব।








